কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩৫ হাজার ১’শ টাকা জরিমানা।

 প্রকাশ: ০২ জুন ২০২০, ০৩:১২ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ


মরণব্যাধি করোনা ভাইরাস মহামারিতে সরকারি আদেশ অমান্য করায় ঝিনাইদহ কালীগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার ১’শ টাকা জরিমানা করেছে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। 


সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানি সাহা ও সহকারী কমিশনার (ভূমি) ভুপালি সরকার দুই নির্বাহি ম্যাজিষ্টেট এ জরিমানা আদায় করেন।


ভূপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৩ ব্যক্তি ও ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়।


অপরদিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৯ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উভয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান, করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে

জাতীয় এর আরও খবর: