গাজীপুরের গজারিয়াপাড়া এলাকা হইতে শীর্ষ ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার -২

 প্রকাশ: ০২ জুন ২০২০, ০৫:৪৪ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা  রিপোর্টারঃ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।  জিএমপি, গাজীপুরের বিভিন্ন এলাকায় দস্যু/ডাকাতি, ছিনতাই চক্রের মাদক ব্যবসা  তৎপরতা  দিন দিন বৃদ্ধি পাইতেছিল। দস্যু দলের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, 

প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি দস্যুতা করে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তারা গাজীপুরসহ আশপাশের জেলা সমূহে দস্যুতা সংঘটন করে থাকে। তাদের দস্যুতার ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকে। দস্যু চক্রের ভয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ 

কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের সকল 

ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

 পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার বলেন  অদ্য ০২ জুন ২০২০ তারিখ সময় র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন 

গজারিয়াপাড়া এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির প্রস্তুুতি নিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর  সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার 

অফিস কক্ষের সামনে বারান্দার সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী 

 মোঃ সহিদ (৩৫), পিতা-মৃত আব্দুল কুদ্দুছ, মাতা-রাহিমা খাতুন, সাং- আতকাপাড়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, মোঃ মতিউর রহমান (২৫), পিতা- মৃত ইব্রাহিম, মাতা-মৃত হাজেরা খাতুন, সাং-গ্রামপাড়া, থানা-কলমাকান্দা, জেলা- নেত্রকোনা, এ/পি সাং-গজারিয়াপাড়া কবির মার্কেট (মহরম মিয়ার বাড়িরভাড়াটিয়া),থানা-সদর, জিএমপি,গাজীপুরদ্বয়’কে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ০১(এক)টি

ছুরি, ০২(দুই) টি হাসুয়া, ০১(এক)টি রড কাটার মেশিন, ০২(দুই)টি রড ব্রেকার, ১০(দশ) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য। তারা অপরাপর সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবংঅস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই/ডাকাতি করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের ডাকাতি কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাতীয় এর আরও খবর: