টেকনাফে র্যাবের অভিযানে ট্রাক থেকে ইয়াবাসহ ৩ জন আটক।
সাইফুল ইসলাম,টেকনাফঃ
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যদের অভিযানে ট্রাক থেকে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব সুত্রে জানা যায়-র্যাব-১৫ এর একটি টিম ২ জুন দুপুর দেড়টার দিকে ট্রাকযোগে মাদক পাচারের সংবাদের ভিত্তিতে বরইতলী র্যাব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে কয়েকজন গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে দিনাজপুরের খানসামা থানার চক্কানচরের মোঃ আমজাদ হোছনের পুত্র ট্রাক চালক মনোয়ার হোছন (৩২), কক্সবাজার সদরের ঈদগাও নাপিতখালীর মঞ্জুর আলমের পুত্র মিনহাজুল আবেদীন ফাহিম (২১) এবং চট্টগ্রাম মীরসরাই উত্তর সোনা পাহাড়ের মৃত আনোয়ার হোছনের পুত্র নুর আলম (৪৯) কে আটক করে। পরে স্বাক্ষীদেও উপস্থিতিতে তাদেও দেহ তল্লাশী করে ৪ হাজার ৬শ ৬০পিস ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিসহ উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
