ফরিদপুরে ট্রাক -বাসের সংঘর্ষ।

 প্রকাশ: ০৩ জুন ২০২০, ১০:২৫ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আলমগীর হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ 

ফরিদপুর জেলার কানাইপুরের তেতুলতলা এ্যাবলুম রেস্টুরেন্ট এর পাশে বাস ট্রাক সংঘর্ষ আহত হয়েছেন ২ জন।।মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় খুলনা-ঢাকাগামী ট্রাকের সাথে ঢাকা থেকে খুলনাগামী মধুমতি পরিবহনের সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি রাস্তার উপর উল্টে গেলে ট্রাক চালক এবং তার সহকারী আহত হয়।এতে সড়কের যানবাহন চলাচল ব্যাহত হলে তেতুলতলা -সমশপুর দিয়ে কিছু যানবাহন চলাচল করে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে সড়কের উপর থেকে ট্রাকটি সড়িয়ে দ্রুত সড়কে  যানবাহন চলাচলের ব্যাবস্থা করেন


আহত ট্রাকচালক এবং তার সহযোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ দূর্ঘটনায় কোন নিহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় এর আরও খবর: