কমলগঞ্জ হাসপাতালে করোনা টেষ্ট বুথ উদ্বোধন।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
অবশেষে মৌলভীবাজার জেলার, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের নমুনা টেস্ট বুধ স্থাপন করা হয়েছে। আজ বুধবার বিকাল ৩টায় টেলি কনফারেন্সে আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের এমপি, সাবেক চিফ হুইফ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। সমাজ কল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে রোগী কল্যান সমিতির উদ্যোগে এ বুথ স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মমর্তা ডা: মাহবুবুল আলম ভুইয়া, কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, জনস্বাস্থ্য প্রকৌশলী ফনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ কুমার বর্মণ ও সাংবাদিক বৃন্দ।
