ফরিদপুরের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান।

 প্রকাশ: ০৩ জুন ২০২০, ১১:২৯ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আলমগীর হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ 


আজ বুধবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলের বাসভবনে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে জেলার সদর থানার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের মাননীয়  সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবার সচেতনতার কোন বিকল্প নেই। করোনা ভাইরোসের সংক্রমণ রোধে দেশের ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকাই মুখ্য। নামাজের পরে তারা মুসুল্লিদের উদ্দেশ্যে সচেতনমূলক বক্তব্য দিলে তাদের মাধ্যমে সমাজের সবার মাঝে সেই বার্তা পৌঁছে যাবে।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ সময় গত রোববার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কমলেশ চক্রবর্তী( ভানুর) মৃত্যুর পর শ্মশানে সৎকারে বাধার বিষয়টি উল্লেখ করে বলেন, দুর্ভাগ্যজনক হলো এই মুক্তিযোদ্ধার লাশ দাহ করতে তার সন্তানরা ব্যতিত কেউ উপস্থিত হলেন না। এটি খুবই দুঃখজনক।


পরে তিনি উপস্থিত সকল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদানের টাকা বিতরণ করেন।


জেলার সদর উপজেলার ৮১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ অর্থ প্রদান করা হবে।তবে প্রথম দিনে পৌর এলাকার ২৩৪ জনের মাঝে এ অনুদান দেয়া হয়।


ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ অকরামুল হক প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের প্রত্যাশার সম্পাদক ইমতিয়াজ হাসান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: