আওয়ামীলীগ নেতা আবু হেনা বাবলুর পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক ।

 প্রকাশ: ০৩ জুন ২০২০, ১১:৫০ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান  জিয়াউল ইসলাম ঃ


৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সাবেক থানা যুবলীগ নেতা ও খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলুর পিতা মো. সামছুর রহমান বিশ্বাস(৮৫) গতকাল মঙ্গলবার বেলা ৩টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। মাগরিববাদ মীরেরডাঙ্গা কে, কেডিএ আবাসিক মাঠে জানাযা শেষে তাকে যোগিপোল ৭নং ওয়ার্ডের কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সাহাবুদ্দিন আহম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. শাকিল আহম্মদ, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মানিকসহ এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অপরদিকে সাবেক যুবলীগ নেতা আবু হেনা বাবলুর পিতার ইন্তেকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম. রুবেল, আল আমিন, মোহনা, জুলহাস, সুমন মুন্সি, সুমন, আওয়াল, নাহিদ, জাহিদুল ইসলাম বাবু, রেজাউল, জসিম,হারানসহ যুবলীগের খানজাহান আলী থানা, ২. ৩৩,৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ড যুবলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ। খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, সাবেক মেম্বর শহিদুল ইসলামসহ ক্লাবের সর্বস্থরের সদস্যগণ।

জাতীয় এর আরও খবর: