লক্ষ্মীপুরের রায়পুরে পর্যটন শিল্পের সম্ভাবনা জিলানী ফার্মহাউজ।

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ১২:৫৭ পূর্বাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেনঃ


লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা থেকে ৮কিঃমিঃ পশ্চিমে ২নং চর বংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত জিলানী ফার্ম হাউজ পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। ইতোমধ্যে বছর পেরোতেই স্থানটি পিকনিক স্পট এবং বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করেছে।


ফার্ম হাউজের গেইট পেরোলেই প্রথমেই চোখে পড়বে সূর্যমুখী ফুলের চাষাবাদ সহ নানান রঙের ফুলের। একটু ভেতরে প্রবেশ করলেই সারি সারি আম,পেঁপে সহ হরেক রকমের ফলের গাছ।

প্রায় বিশ একর জমির উপর গড়ে উঠা এই ফার্ম হাউজে রয়েছে ২০টির মতো ছোট-বড় পুকুর।যেগুলোতে দেশি-বিদেশি প্রজাতির মাছ চাষ করা হয়েছে।এছাড়াও দর্শনার্থীদের বিশ্রামের জন্য রয়েছে গেস্ট হাউজ এবং নামাজের সু-ব্যবস্থা৷


স্থানীয় দর্শনার্থীরা জানান, এখানে কোলাহল মুক্ত মনমুগ্ধকর পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে বেশ ভালো লাগছে। প্রত্যান্ত অঞ্চলে এমন পর্যটন সম্ভাবনাময় স্থান পড়ে আছে আগে জানা ছিলোনা।


সূর্যমুখী চাষে অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্থানের সৌন্দর্য বৃদ্ধি করায় দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসতে দেখা গিয়েছে।


ফার্ম হাউজের সাথে সংশ্লিষ্ট একজন জানান, আমাদের এই অঞ্চলে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় নিজের শখের বসে ফার্মটি গড়ে তুলেছি৷ এখানে আয়ের পাশাপাশি এলাকাবাসীর জন্য একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছি।তাছাড়াও যেকোনো অনৈতিক কাজ জেনো এখানে না হয় সে জন্য পুরো অঞ্চলটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। এখনো অনেক কিছু সংস্কার করা বাঁকি রয়েছে। আশাকরি এই বছরের মধ্যই সৌন্দর্য বর্ধনের কাজ হয়ে যাবে৷

জাতীয় এর আরও খবর: