লক্ষীপুরে নতুন করে করোনা আক্রান্ত আরও ১১ জন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, শরিফ হোসেনঃ
লকডাউন তুলে নেওয়ায় লক্ষীপুরে দিন দিন বাড়ছেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী’র সংখ্যা।
আজ ০৩রা জুন রোজ বুধবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গাফফার গণমাধ্যম কে জানান,
আজ এনএসটিইউ থেকে ৩৪ টি নমুনার রেজাল্ট আসছে এর মধ্যে ১১ জনে পজিটিভ আসছে। পজিটিভ ১১জনই জেলা সদর উপজেলার। এই ১১ জন সহ জেলায় মোট আক্রান্ত রুগী’র সংখ্যা ২৫৩ জন।
উক্ত সময় জেলা সিভিল সার্জন গণমাধ্যম কে জেলার সকল উপজেলার করোনায় আক্রান্ত রুগী’র তথ্য দেন।
সদর উপজেলায় মোট আক্রান্ত ১২১ জন, এর মধ্যে সুস্থ হয়েছে ২০ জন, মারা গেছে ০২ জন আার চিকিৎসাধীন আছে ৯৯জন।
রায়পুর উপজেলায় মোট আক্রান্ত ৪৪ জন, সুস্থ হয়েছে ৩৪ জন, মারা গেছে ০১ জন, চিকিৎসাধীন আছে ০৯জন।
রামগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ৪৮জন, সুস্থ হয়েছে ২১ জন, মারা গেছে ০২ জন, চিকিৎসাধীন ২৫ জন।
কমলনগর উপজেলায় মোট আক্রান্ত ২১জন, সুস্থ হয়েছে ০৭ জন, চিকিৎসাধীন ১৪ জন।
রামগতি উপজেলায় মোট আক্রান্ত ১৯জন, সুস্থ হয়েছে ১০জন, চিকিৎসাধীন আছে ০৯ জন।
জেলায় মোট আক্রান্ত ২৫৩জন, এর মধ্যে সুস্থ হয়েছে ৯২ জন, মারা গেছে ০৫ জন আর চিকিৎসাধীন আছে ১৫৬জন।
