সিলেটের চাঞ্চল্যকর "ক্লু-লেস" হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার।

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ১২:০৫ অপরাহ্ন   |   জাতীয়


এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ

করোনা ভাইরাস মহামারির মধ্যেও বন্দ হচ্ছে না খুন খারাবি। কিন্তু পুলিশ বাহিনীর চোখ ফাঁকি দেয়া এখন অনেক কঠিন। আমরা সহসাই দেখতে পারছি ঘটনার প্রায় সাথে সাথেই কোন না কোনভাবে পুলিশ ঘটনায় জড়িত প্রকৃত  আসামীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। 



সর্বশেষ  গত ২৬/০৫/২০২০ ইং তারিখ রাত অনুমান ২১:১০ ঘটিকার সময়  সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় স্বর্ণালী কার ওয়াশিং সেন্টারের সামনে বাই সাইকেল আরোহী আমির হোসেন (২৩) নামের এক যুবক কে, কতিপয় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীগন ছুরির আঘাতে গুরুতর আহত করে এবং ঘটনার সাথে সাথেই দুষ্কৃতকারীরা কোন ক্লু না রেখে পালিয়ে যায়।  পরবর্তীতে আহত আমির হোসেন কে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। 


উক্ত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার ঘটনার  আসামীদের গ্রেফতার করতে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার সহকারি পুলিশ কমিশনার জনাব নির্মলেন্দু চক্রবর্ত্তী, অফিসার-ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সৌমেন মৈত্র, এসআই/দেবাশীষ দেব, এসআই/মোঃ ইবাদুল্লাহ, এএসআই/সাজ্জাদুর রহমান, এএসআই/তৈয়বুর রহমান, এএসআই/মানিক মিয়া দের সহায়তায় মাত্র ৫ দিনের মাথায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাড়াশি পুলিশি অভিযানের মাধ্যমে উক্ত ঘটনায় জড়িত থাকা আসামী ১। মির্জা আতিক (২৬), পিতা-মির্জা আফতাবুল ইসলাম (মকবুল) সাং-স্বর্নালী-৬০, ব্লক-বি, ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা- এসএমপি, সিলেটকে গত ০২/০৬/২০২০ ইং বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলওয়ে ষ্টেশন এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে অপর আসামী ২। আওলাদ হোসেন (৩০), পিতা-মোঃ সামছু মিয়া, সাং-টিলাপাড়া, সিলাম, থানা-মোগলাবাজার, জেলা-এসএমপি, সিলেটকে গত ০২/০৬/২০২০ ইং বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন জিতু মিয়ার পয়েন্ট হইতে হত্যা কান্ডের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটো রিক্সা সহ  গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ  করিলে তাহারা খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

জাতীয় এর আরও খবর: