বিষ প্রয়োগে তরুন মৎস্য উদ্যোক্তার মাছের ব্যাপক ক্ষতি।

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৬:১৪ অপরাহ্ন   |   জাতীয়


প্রতিবেদক, হৃদয় হোসেন রত্নঃ


গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা  ইউনিয়নের ঐতিহ্যবাহী ধোপাদি গ্রামের ,তরুণ মৎস্য উদ্যোক্তা সুমন শেখ এর মাছের পুকুরে রাতে বিষ প্রয়োগে মাছের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। 

গতকাল ( ৩ মে ) বুধবার দিবাগত রাত্রে এর ঘটনা ঘটে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

তবে এ বিষয়টি নিয়ে তরুণ উদ্যোক্তা সুমন শেখ খুবই মর্মাহত।

তিনি বলেন,"রাতে কে বা কারা ক্ষতিকারক ট্যাবলেট দিয়ে অামাদের পুকুরের সব মাছ গুলো মেরে ফেলেছে!

সকালে সব মাছ গুলো মরে ভেসে উঠেছে!!

এভাবে অবলা জিনিস এর উপর দিয়ে ক্ষতি কেনো করে মানুষ বুঝি না"।

পেশায় ইঞ্জিনিয়ার সুমন শেখ অন্যতম একজন তরুণ উদ্যোক্তা এদের মতন তরুণ উদ্যোক্তাদের পিছনে যারা কাটি করেন তারা এদেশের এ সমাজের শত্রু।

একেই দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে অর্থনৈতিকভাবে জিপিডি অনেক পিছিয়ে গিয়েছে।

তার উপরে এভাবে যদি মানুষ হয়ে মানুষের ক্ষতি করে

তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দারা এসব বিষয়ের প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করেছেন।যাতে করে তার মতো এরকম তরুণ উদ্যোক্তাদের ক্ষতির মুখে না পড়তে হয়।

কেননা এদের হাত ধরেই তো দেশ এগিয়ে যাবে।

এবং মুকসুদপুর উপজেলা মৎস্য অধিদপ্তর এর কাছে তার জন্য ক্ষতিপূরণের আবেদন করা হচ্ছে।

এবং প্রশাসনিক ভাবে এসব কাজ যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে তদারকির অনুরোধ জানানো হচ্ছে।

জাতীয় এর আরও খবর: