রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে করোনা মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
আজ বৃহস্পতিবার বেলা ১২.০০ টায় জেলা পুলিশ লাইন্সে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয় এর উদ্যোগে ও রাজশাহী পুলিশ হাসপাতালের ডা: জাবের চৌধুরীর সহযোগিতায় প্রাণঘাতি করোনাকালীন জরুরী পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা ও আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত প্রাথমিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন রাজশাহী পুলিশের কমকর্তাগণ ও সদস্যবৃন্দ। তাদেরকে অক্সিমিটার, নেবুনাইজার মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ইসিজি মেশিন, পিপিই'র সঠিক ব্যবহার, করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সর্তকতা প্রতিপালন ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
