রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে করোনা মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৯:২৯ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত হোসেন রাজশাহীঃ

আজ বৃহস্পতিবার বেলা ১২.০০ টায়  জেলা পুলিশ লাইন্সে রাজশাহী  জেলার সম্মানিত  পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয় এর উদ্যোগে ও  রাজশাহী  পুলিশ হাসপাতালের ডা: জাবের চৌধুরীর  সহযোগিতায় প্রাণঘাতি  করোনাকালীন জরুরী পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা ও  আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত প্রাথমিক সেবা নিশ্চিতকরণের  লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার  আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন রাজশাহী  পুলিশের  কমকর্তাগণ ও সদস্যবৃন্দ। তাদেরকে অক্সিমিটার, নেবুনাইজার মেশিন,  অক্সিজেন সিলিন্ডার,  ইসিজি মেশিন, পিপিই'র সঠিক ব্যবহার,  করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সর্তকতা প্রতিপালন ইত্যাদি বিষয়ের  উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

জাতীয় এর আরও খবর: