যশোরে ডিবি ও অভয়নগর থানা পুলিশের যৌথ অভিযানে ছাত্র অপহরণের রহস্য উদঘাটন সহ আটক ২

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ১১:৪৭ অপরাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ


যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালী সাকিনের, ইমরান গাজীর একমাত্র ছেলে নুরুজ্জামান (বাবু) গত ০১/০৬/২০২০ রাত ০৮.৩০ মিঃ সময় নিখোঁজ হলে নিখোঁজের পিতা ইমরান গাজী ০২/০৬/২০২০ দুপুরে, অভয়নগর থানায় একটি নিখোঁজ জিডি করে। ঐ দিন রাত ০৮.৩০মিঃ সময় নুরুজ্জামান (বাবুর) মোবাইল নং হইতে, অজ্ঞাতনামা ব্যক্তি তার পিতা ইমরান গাজীর ব্যবহৃত মোবাইলে ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। 


এই সংবাদের ভিত্তিতে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে জেলার গোয়েন্দা শাখার, আইটি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্য প্রযুক্তির মাধ্যমে দুস্কৃতকারীদের সনাক্ত করে, অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব তাজুল ইসলাম এর নেতৃত্বে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও অভয়নগর থানার পুলিশ যৌথভাবে কোটচাঁদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।


সাবদালপুর থানা পুলিশের সহযোগীতায় মুক্তিপনের দাবীকারী আঃ রাজ্জাক (৫৫), পিতা- মৃত ওয়াদুদ পাটোয়ারী, সাং- রাজাপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহকে ১টি মোবাইল ফোনসহ  ০৪/০৬/২০২০ রাত ১২.৩০মিঃ সময় গ্রেফতার করেন। 


তার স্বীকোরোক্তি মতে তার সহযোগী নুরুজ্জামান (বাবু’র) বন্ধু একই গ্রামের মোঃ সরোয়ার খন্দকারের ছেলে রিফাত হোসেন  (আউশ) (১৯) পোড়াখালী সাকিন হইতে গ্রেফতার করেন। আসামীদ্বয় স্বীকার করেন অপহৃত ভিকটিম নুরুজ্জামান (বাবুকে) ০১/০৬/২০২০ তারিকে, রাতেই হত্যা পূর্বক পোড়াখালী বাওড়ে কচুরীপানার নীচে লাশ রেখে দেয়। তাদের উভয়ের স্বীকোরোক্তি  দেখানো মতে অপহৃত ভিকটিম নুরুজ্জামান  (বাবু’র) মৃত দেহ রাখার স্থান ০৪/০৬/২০২০  ভোর রাত ০৩.৩০মিঃ সময় সনাক্ত করা হয়। পরবর্তীতে দিনের বেলায় সকাল ০৯,টা সময় এলাকার সাক্ষীদের সামনে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান (বাবু’র) পরিবারের পক্ষ থেকে, ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।


উদ্ধারকৃত আলামত, ১টি মোবাইল ফোন ও অপহৃত ভিকটিমের মৃতদেহ, পরিহিত বস্ত্র।


 আসামীদের নাম ঠিকানা আঃ রাজ্জাক (৫৫), পিতা- মৃত ওদুদ পাটোয়ারী, সাং- রাজাপুর, থানা- কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ। মোঃ রিফাত হোসেন আউশ (১৯), পিতা- মোঃ সরোয়ার খন্দকার, সাং- পোড়াখালী, থানা-অভয়নগর, জেলা- যশোর।

জাতীয় এর আরও খবর: