তাড়াশ উপজেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ১১:৫৪ অপরাহ্ন   |   জাতীয়


সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :


সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় গোলাম রাব্বানী সুর্য ( দৈনিক নব চেতনা)  সভাপতি এবং উপজেলা প্রেসক্লাবের ভোটারদের গোপন ব্যালটে সাধারন সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিককে পরাজিত করে  শাহীনুর রহমান শাহীন ( দৈনিক দেশের পত্র)  নির্বাচিত হন। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি ও মানব কন্ঠের তাড়াশ প্রতিনিধি,তরুণ সাংবাদিক সোহাগ হাসান জয় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। তাড়াশ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মহসীন আলম,যুগ্ম আহবায়কদ্বয় ইব্রাহীম হোসেন ও শায়লা পারভীন নির্বাচন পরিচালনার দায়িত্বে থেকে আজ বৃহ:বার  এ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২০২২ সম্পন্ন  হয়।

জাতীয় এর আরও খবর: