খুলনার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের অনাস্থা।

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ১১:৫৬ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন দিঘলিয়া উপজেলার ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন কাজে অনিয়ম এর সাথে জড়িত থাকার কারণে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য  সহ ১০ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দুর্নীতির খতিয়ান তুলে ধরে অনাস্থা দরখাস্ত  দেন।  উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম সারওয়ার খান এর স্বাক্ষরিত লিখিত অভিযোগের রিসিভ কপির মাধ্যমে  বিষয়টি জানা যায়।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় জমি আছে ঘর নাই প্রকল্পের ব্যাপক অনিয়ম ও ভিজিডি কার্ডের তালিকায় ব্যাপক অনিয়ম বলে জানা যায় অন্যদিকে হোল্ডিং ট্যাক্স থেকে আদায় কৃত অর্থ  জন্ম ও মৃত্যু নিবন্ধন এর আদায় কৃত ফি  প্রত্যয়ন পত্র ও ট্রেড লাইসেন্স বিক্রয়কৃত অর্থ ও জমি নিবন্ধনের  ১% কমিশন থেকে প্রাপ্ত অর্থের হিসাব মাসিক সভা অথবা অনানুষ্ঠানিক উপস্থাপন না করা এবং বিভিন্ন অজুহাতে ইউপি সদস্য ও সদস্যগণের কাছ থেকে রাস্তাঘাটে বা বাড়িতে ব্যস্ততা দেখিয়ে অদাপ্তরিক স্বাক্ষর করিয়ে নেওয়া, চরম স্বেচ্ছাচারিতা ও অজবাবদিহিতা মূলক আচরণ ও সংশ্লিষ্ট ওয়ার্ড এর বিতর্কিত ব্যক্তিকে সরকারি দায়িত্ব দেওয়া যাহা  উনিয়ন পরিষদ নির্বাচিত ওয়ার্ল্ড  মেম্বারদের অবমূল্যায়নের শামিল, লিখিত অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান দীর্ঘ দিনের সুনাম ধন্য এবং ঐতিহ্যবাহী যোগীপোল ইউনিয়ন পরিষদ আজ জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন তাই এত সংখ্যক অভিযোগের দায়-দায়িত্ব নিরাপরাধ ইউপি সদস্যগণ নিতে চাননা এবং দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ইউনিয়ন পরিষদের সুনাম ও এলাকার সত্তাকে একজন অনির্বাচিত ব্যক্তির হাতে  কলঙ্কিত হবে এটা এলাকার প্রতিনিধি ও জনসাধারণ চান না এ কারণেই এলাকার ওয়ার্ড মেম্বারগন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাবা বেগম মন্নুজান সুফিয়ান এমপি খুলনা ৩ এর বরাবরে অনুলিপি প্রেরণ করেছেন, সরকার বিভাগ ঢাকা সচিব মহোদয়,  বিভাগীয় কমিশনার খুলনা,  জেলা প্রশাসক খুলনা,  উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ খুলনা, পরিচালক দুর্নীতি দমন কমিশন খুলনা, এ ব্যাপারে আমাদের এই প্রতিনিধি দিঘলিয়া নির্বাহী কর্মকর্তার নিকট মুঠোফোনে  যোগাযোগ করলে  তিনি এ বিষয়টি জানেন না বলে জানান।

জাতীয় এর আরও খবর: