কাশিয়ানীতে নতুন করে আরও ৮জনের করোনা শনাক্ত।

 প্রকাশ: ০৫ জুন ২০২০, ০১:৫৫ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ  স্টাফ রিপোর্টারঃ


গোপালগঞ্জের কাশিয়ানীতে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮ জন।


আজ বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।



 


মোট শনাক্ত ৬৫ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন।

মোট সুস্থ হয়েছেন ৩২ জন।


কাশিয়ানী উপজেলার সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

জাতীয় এর আরও খবর: