প্রাণঘাতী করোনায় কাঁপছে সিরাজগন্জের মানুষ।

 প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৩:২১ পূর্বাহ্ন   |   জাতীয়


সলঙ্গা ( সিরাজগন্জ)  থানা প্রতিনিধি :

বৃহস্পতিবার  সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা টেস্টের যে রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নমুনা টেস্টে ১৯ জনের রেজাল্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই এনায়েতপুর থানার পুুলিশ সদস্য। ৬ জন বেলকুচি উপজেলার ও শাহজাদপুর উপজেলার ২ জন, কাজিপুর উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা রুগীর সংখ্যা দাঁড়াল মোট ৯১ জন। বর্তমানে সিরাজগঞ্জের মানুষদের মধ্যে চরম ভাবে করোনা আতঙ্ক বিরাজ করছে।  জেলার সাধারন মানুষের পাশাপাশি সকল থানা প্রশাসনের মাঝে করোনাভাইরাস আতঙ্ক ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। এ জেলার সব শ্রেণীর মানুষ এখন করোনার আতঙ্কে কাঁপছে।

জাতীয় এর আরও খবর: