ভূঞাপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত,এ নিয়ে আক্রান্ত ১২।
মুহাইমিনুল(হৃদয়)ঃ
টাঙ্গাইলে ভূঞাপুরে নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহি উদ্দিন এতথ্যটি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত হওয়া দুই জনের বাড়ি উপজেলার গোবিন্দাসী ও চিতুলিয়াপাড়া গ্রামে।
এ বিষয়ে ডা. মহি উদ্দিন বলেন, এ পর্যন্ত ভূঞাপুর উপজেলা থেকে ৪৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়। যার মধ্যে ১২ জনের করোনা পজেটিভ হয়েছে এবং ৮ জন সুস্থ হয়েছে।
