জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন জননেতা জনাব এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল এমপি।

 প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৭:৫০ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


মহামারী করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার নির্দেশনা দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন জনগণের পাশে থাকেন। প্রধানমন্ত্রীর নিবেদিত কর্মী হিসেবে নিরলসভাবে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের মানুষ এদের ভালবাসায় সিক্ত হয়েছেন। দেশের পরীক্ষিত এমন আলোচিত ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।


ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, এমপি। দেশের ক্রান্তিকালে মহামারি করোনা সংকটের সময় নিজ নির্বাচনী এলাকায় সার্বক্ষণিকভাবে এলাকাবাসীর পাসে ছিলেন। জনগণের সব ধরনের সমস্যা ও দুঃখ কষ্ট দূর করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সরকারের দিকে না তাকিয়ে নিজ উদ্যোগে নিয়মিত অসহায় গরীব মানুষের নিকট ত্রাণ সহায়তা দিয়েছেন।

জাতীয় এর আরও খবর: