কমলগঞ্জে শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে পানিতে, কয়েক হাজার মানুষ পানি বন্ধী
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর,ইসলাম ইউনিয়নে টানা চার দিনের অবিরাম বর্ষন আর উজান থেকে বয়ে আসা পাহাড়ী ঢলের পানি বাড়ছে । নদী ভাঙ্গন দেখা না দিলেও পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। এতে করে শুক্রবারে সকালে আদমপুর ইউনিয়নের উত্তরভাগ , জালালপুর পশ্চিম জালালপুর, বনগাঁও , আধকানী , ভানুবিল , কেওয়ালীঘাট, ঘোড়ামারা গ্রামের শত শত একর ফসলী জমি তলিয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছেন। অনেকের বাড়ির উঠানে পানি উঠেছে। মানুষজন পানি বন্ধি অবস্থায় দিন কাটাচ্ছেন।রাস্তা ডুবে গেছে, করোনা ভাইরাসের কারনে মানুষ অসহায় তার উপরে বৃষ্টির পানির কারনে বন্যা দেখে মানুষের দিশেহারা অবস্থা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন উপজেলা প্রশাসন কমলগঞ্জের নদ-নদী ও ছড়ার দিকে সার্বিক নজরদারি করছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শঙ্কর চক্রবর্তী বলেন, ধলাই নদে পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
