৩৩নং ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন ।

 প্রকাশ: ০৫ জুন ২০২০, ১১:১৮ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ 

 করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে নিজেএবং অপরকে নিরাপদে রাখুন  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন মানুষের দায়িত্বহীনতা উদাসীনতায় এবং সামাজিক দূরত্ব মেনে না চলায় মহামারী করোনাভাইরাস ক্রমেই ব্যাপক  আকার ধারণ করছে।  দ্রুত ছড়িয়ে পড়ছে খুলনা মহানগরীসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে নিজেএবং অপরকে নিরাপদে রাখার এবং  আহ্বান জানিয়ে তিনি বলেন খুলনা জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী নগরবাসীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে অন্যথায় তাকে আইন ভঙ্গকারী হিসেবে শাস্তি পেতে হবে।  তিনি খুলনায় করোনাভাইরাস ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সকলকে সচেতন হয়ে সকলকে সচেতন হয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।  আজ শুক্রবার সকাল ১১ টায় ফুলবাড়িগেট বঙ্গবন্ধু চত্বরে নগরীর ৩৩ নং ওয়ার্ডে  ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কালে তিনি একথা বলেন।  ৩৩ নং  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা , সাবেক সহ-সভাপতি  বেগ লিয়াকত আলী , খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন,   সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান,  থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম নুরুল ইসলাম, কেসিসি  ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ শাহাবুদ্দিন আহমেদ , ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি সাধারণ সম্পাদক অম্বিকা রানী মন্ডল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, গোলাম রসূল খান, মাসুদ খন্দকার , সুমন খন্দকার,  কামরুল,  আব্দুল কাদের সহ ওয়ার্ল্ড ও থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,  অসহায় কর্মহীন দরিদ্র অসহায় মানুষকে  মহানগর আওয়ামী লীগের সহায়তায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয় ।

জাতীয় এর আরও খবর: