শ্রীমঙ্গলে রহস্যজনক ভাবে মা ও মেয়েকে হত্যা।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের মধ্যে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু। গত ৪ জুন বৃহস্পতিবার রাতে আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে ঘর থেকে কোন লোকজন বের না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাসায় ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। তখন প্রতিবেশি নারী আশে পাশের লোকজন ডেকে ঘরের ভিতর ঢুকে দেখেন মা ও মেয়েকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।
নিহত জায়েদা বেগম এর ছেলে মো. ওয়াহিদ মিয়া ঐ দিন রাতে তার শ্বশুর বাড়ি ছিলেন।
মো. ওয়াহিদ মিয়া জানান, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আমার খালা সকালে আমাকে ফোন করে এ ঘটনা জানালে আমি দৌড়ে এসে দেখি আমার মা ও বোনকে খুন করা হয়েছে। এলাকাবাসী বলেন এলাকার কারও সাথে তাদের কোন বিরোধ ছিলো না।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (পিপিএম বার), শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, তদন্ত ওসি সোহেল রানা সহ প্রমুক
বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।
