ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার এর সফল অভিযান, মোবাইল সহ চোর চক্র গ্রেফতার।

 প্রকাশ: ০৫ জুন ২০২০, ১১:২৩ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ। 



একজন কলেজ শিক্ষকের নিজস্ব পরিশ্রমে ও অর্থায়নে গড়ে ওঠা একটি বহুমুখী দোকানের বড় অংশজুড়ে বিক্রি হচ্ছিল মোবাইল ফোন। 

রাতের অন্ধকারে সেই মোবাইল ফোনের দোকানের টিন কেটে ওপর দিয়ে নেমে বস্তায় ভরে অনেকগুলো ফোন চুরি করে নিয়ে যায় একজন চোর। এই চোরকে উৎসাহ, উদ্দীপনা, লোভ দিয়ে ও চুরির পথ তৈরি করে দিয়ে বাইরে দাড়িয়ে পাহারা দেয় একজন সাবেক মেম্বার সহ কয়েকজন । পূর্ব শত্রুতার জের ধরে দোকান মালিকের ক্ষতি করা ও চুরি করে লাভবান হওয়া-- দুটোই ছিল তাদের লক্ষ্য। এছাড়াও দোকান পুড়িয়ে দেয়ার জন্যে তারা কিনেছিল পেট্রোল যদিও শেষ পর্যন্ত তাড়াহুড়ো করায় সেটা করতে পারে নি।  মহেশপুর উপজেলার যাদবপুর বাজারের জান্নাত টেলিকম নামক দোকানে গত ২১ মে এই চুরির ঘটনাটি ঘটে। সংগে সংগে তদন্তে নামে থানা পুলিশ। একটি ফোন বিক্রি- কাল হয়ে দাঁড়ায় চোর চক্রের জন্যে। প্রযুক্তিগত সহায়তায় চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করা হয় ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মাটি খুড়ে ও পরিত্যক্ত ড্রেন হতে ১২ টি ফোন, চার্জার, হেডফোন সহ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়; উদ্ধার হয় পেট্রোল এর বোতল। ইতোমধ্যে আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। ঝিনাইদহ জেলা পুলিশের অভিভাবক ও জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর- মহেশপুর সার্কেল জনাব মোঃ মোহাইমিনুল ইসলামের প্রত্যক্ষ তদারকি ও উপস্থিতিতে মহেশপুর থানা পুলিশের একটি টিম এই সফলতা অর্জন করেছে। তদন্ত প্রক্রিয়া চলমান; অত্র এলাকার অপরাধ সংক্রান্তে ও চোর চক্রের মোটিভ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।  অফিসার ইন চার্জ, মহেশপুর থানা ও তদন্তকারী কর্মকর্তা এস আই রাকিব ও তার দলের টানা কয়েকদিনের পরিশ্রমের জন্যে সার্বিকভাবে এই অভিযান সমূহ সফল হয়।

জাতীয় এর আরও খবর: