গোপালগঞ্জ কাশিয়ানীতে মাস্ক না পরায় ১২ জনকে ২৫০০শত টাকা জরিমানা করলো৷
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মাস্ক না পরায় গোপালগঞ্জ কাশিয়ানীতে ১২ জনকে ২৫০০শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃসাব্বির আহমেদ এ জরিমানা করেন।
ইউএনও মোঃ সাব্বির আহমেদ জানান, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে বের হওয়ায় ১২ জনকে ২৫০০শত টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এই কথা জানান তিনি।
