নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার খানজাহান আলী থানা এলাকায় ত্রাণ বিতরণ ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
বৈষয়িক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় ২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোনালি জুট মিলস ও অ্যাজাক্স জুট মিলস সহ ফুলবাড়িগেট কুয়েট রোড এলাকায় । ত্রাণ সামগ্রী বিতরণের সময উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা স, ম রেজওয়ান আলী, খানজাহান আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস,এম মনিরুজ্জামান মুকুল, ২ নংওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম ৩৩ নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান , শাহজাহান মাস্টার, কামাল মুন্সি, আব্দুল ওহাব , রুমা খন্দকার মুন্নি,ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
