১৫০৩ জন চা শ্রমিকের মাঝে ৭৫ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

 প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৭:২২ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ


শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক বিতরন করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কালীঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৯টি চা বাগানের ১৫শত ৩ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ১৫ হাজার  নগদ অর্থ চেক বিতরন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় আরও  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কালিঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যনরা।

জাতীয় এর আরও খবর: