ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন রেজা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন রেজা ওই গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানায়,সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে (সেচপাম্প)মটরের বিদ্যুৎ সংস্কারের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহিন রেজার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
