ভয়ঙ্কর করনায় প্রথম মৃত্যু দেখলো প্রিয় মুকসুদপুর বাসী।

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ০১:৫৭ পূর্বাহ্ন   |   জাতীয়


প্রতিবেদক - মোঃ রফিকুল ইসলামঃ


গতকালের একটি নিউজে লিখেছিলাম যে,একটু হলেও

স্বস্তির খবর এই যে: ভয়ঙ্কর করনায় মুকসুদপুরে

এখনো কোন মৃত্যুর ঘটনা ঘটেনি  !!!

নিউজটি লেখার ঠিক ২০ ঘন্টা পরেই আবার দোয়াতের কলম নিয়ে বসতে হলো ।

ভাগ্য দেবীর কি নির্মম পরিহাস..!!!

১ জুন নমুনা সংগ্রহ করা হয় বিডিআর সদস্য কাজী নজরুল ইসলাম ওরফে নুরু কাজীর(৬৫)

এবং ২ জুন মঙ্গলবার বিকেলে করনা পজিটিভ আসে এই মানুষটির । এরপর থেকেই নিজ বাড়িতে আইসোলোশনে থেকে চিকিৎসা নেয়া মানুষটি আজ ৬ জুন,২০২০ এ পৃথিবীর হিসাব সমাপ্তি ঘোষণা করে

চলে গেলেন অসীম শূন্যতায় ! 

আজ বিকেল ৫ টায় গোপালগঞ্জের সিভিল সার্জন

ডাঃ নিয়াজ মোহাম্মদ যখন করনায় নুরু কাজীর মৃত্যু নিশ্চিত করেছেন তার আগে সে

মাত্র তিনদিন সুযোগ পেয়েছেন

মৃত্যু প্রহর গুনতে !!!


বিশ্বস্ত সূত্রে জানা যায় যে,ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নুরু কাজীর জানাজা 

সম্পন্ন করে তার গ্রামের বাড়ি সালথা উপজেলার বল্লভদী গ্রামে দাফন কার্য সম্পাদন করা হবে ।


এখন পর্যন্ত মুকসুদপুরের সর্বশেষ আপডেট হলো : করনায় মোট আক্রান্ত - ৬৭, সুস্থ - ২৬ এবং মৃত্যু - ০১ ।

মুকসুদপুর উপজেলায় এখন পর্যন্ত মৃত্যুর খবর একটাই !


মুকসুদপুরে করনায় প্রথম মৃত্যু নিয়ে আলোচিত বার্তা কথা বলেছে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক - জনাব রবিউল আলমের সাথে , তিনি বলেন -

"আমরা জনাব নুরু কাজীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারকে মহান সৃষ্টিকর্তা এই

শোক সইবার ক্ষমতা প্রদান করুন-আমিন"...!


এখানে উল্লেখ্য যে,জনাব নুরু কাজীর বর্তমান আবাসস্থল ছিলো: মুকসুদপুর পৌরসভার চন্ডীবরদী গ্রামে ।

জাতীয় এর আরও খবর: