লক্ষ্মীপুরের রায়পুরে যুদ্ধাপরাধীর পক্ষে দোয়ার খবর প্রচার করায় সাংবাদিকদের হুমকি

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ০২:১৭ পূর্বাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেন:


লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ৭ নং বামনী ইউনিয়ন, ইসলাম পাটোয়ারী বাড়ির মসজিদের ঈদের জামাতে, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যূদন্ডপ্রাপ্ত জামাত নেতা নিজামী, মুজাহিদ, গোলাম আজম, কাদের মোল্লা, মীর কাশেম আলীকে শহিদ মর্যাদা দিয়ে প্রকাশ্যে দোয়া করা হয়েছে।


উক্ত জামাতের খতিব ছিলেন রায়পুর আইডিয়েল স্কুলের অধ্যক্ষ মাওঃ নিজাম উদ্দীন, দোয়াগীর ছিলেন রায়পুর সরকারী মার্চ্চেন্টস একাডেমীর ধর্মীয় শিক্ষক সাইচা গ্রামের দেওয়ান বাড়ির মাওঃ আব্দুর রহমান।


পাশাপাশি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়েও দোয়া চেয়েছেন। বিষয়টি রায়পুরের সাংবাদিকগন প্রচার করায় তাদেরকে দোয়াগীর আঃ রহমান হুমকি-ধমকি দিচ্ছে। তিনি ০১৭১৯৩২৩৭৯৬ নম্বর থেকে সাংবাদিকদের পুরোপুরি লকডাউন করে দিবেন মর্মে হুমকি দিচ্ছেন। হুমকির বিষয়টি সাংবাদিকগন ৭ নং বামনী ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েছেন।

জাতীয় এর আরও খবর: