রায়পুরে মোজাম্মেল হক স্মৃতি সংসদ ৫'শ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ০২:২২ পূর্বাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেনঃ


লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলায় ৬নং কেরোয়া ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, দুই হাজার মানুষের মধ্যে সুরক্ষা মাস্ক এবং দুই শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে সংগঠনটি।


সংগঠনটির সভাপতি আলমগীর খান আলো এবং সাধারন সম্পাদক মনিরুল হক সোহাগ জানান,বিশিষ্ট সমাজ সেবক, ঐতিহ্যবাহী ৬নং কেরোয়া ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক মজু সাহেবের মানব সেবায় অসমাপ্ত কাজ গুলি সম্পাদনের জন্য এই সংগঠনটির সৃষ্টি।


মুলত এটি একটি সেবামুলক সংগঠন।ইতোমধ্যে আমরা দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান প্রথা চালু করেছি,রক্তদান-বিনা মুল্যে রক্ত পরীক্ষা,দুস্হ রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা মুলক কর্মকান্ড, ঈদ-পার্বনে খাবার সামগ্রী ও শাড়ী লুঙ্গি বিতরণ চালিয়ে যাচ্ছি কয়েক বছর ধরে।


তাঁরা আরো বলেন এই করোনা দুর্যোগ কালীন সময়ে আমরা প্রিয় সংগঠন মোজাম্মেল হক স্মৃতি সংসদের পক্ষে কাজ করে যাচ্ছি।প্রয়াত মোজাম্মেল হক সাহেবের স্বপ্ন পূরণে, মানুষের সেবায় আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

জাতীয় এর আরও খবর: