কুয়েত প্রবাসী বুড়িচংয়ের টিটু হাবীব করোনা আক্রান্ত হয়ে মৃত্যু
মারুফ হোসেন- বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতাঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের বাকশীমুল পূর্ব পাড়ার আলী আশরাফের ছেলে কুয়েত প্রবাসী মোঃ টিটু হাবীব করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
তার ঘনিষ্ঠ বন্ধু ফয়েজ আহমেদ ফোন কলের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। তার বন্ধু জানান গত ১ জুন কুয়েতে আলফরওয়ানীয়া ব্লক ১ তার বাসায় থাকা কালীন করোনা উপসর্গ দেখা দেয়। পরে অবস্থা গুরুতর হওয়া দেখে তাকে কুয়েত হসপিটালে ভর্তি করালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যুর খবর গত ৬ ই জুন সবাই জানতে পারে। তার মৃতদেহ কুয়েত সোলবিয়া কবরস্থানে দাফন করা হয়।
তার স্ত্রী মিনু আক্তার ৫ মাসের অন্তঃসত্ত্বা করোনা পজিটিভ। তিনিও বর্তমানে কুয়েতে অবস্থান করছেন।মৃত্যু কালে তিনি তার ২ স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
