১৪১২ জন চা শ্রমিকের মাঝে ৭০ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৭:২৮ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ 


মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে মাধবপুর ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মাধবপুর  ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৮টি চা বাগানের ১৪শত ১২ জন চা বাগান শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭০ লক্ষ ৬০ হাজার  নগদ অর্থ চেক বিতরন করা হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় আরও  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব রফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল,জেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: