বেনাপোলে ১১১বোতল ফেন্সিডিল উদ্ধার।

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৮:০৮ অপরাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল(যশোর) প্রতিনিধি:

বেনাপোলের  পুটখালী সীমান্তে  বিজিবির নিজস্ব গোয়েন্দা আরআইবির তথ্যের ভিত্তিতে আজ রোববার ভোররাতে  অভিযান চালিয়ে একটি আমবাগানের ভেতর থেকে ১১১ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।


বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এসময়  কাউকে অাটক করতে পারেনি বিজিবি।


২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে পুটখালী উত্তর পাড়া একটি আমবাগানের ভেতর অবস্থান করছে।


এমন সংবাদের ভিত্তিতে  পুটখালী ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১১১ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।এর অাগে বিজিবির অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

জাতীয় এর আরও খবর: