লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু।

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ১১:০১ অপরাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেন :


লক্ষ্মীপুর জেলা  রামগতি উপজেলা খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রহিমা (৬) ও নুহা (৫) নামের দুই শিশু ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


মৃত রহিমা ও নুহা স্থানীয় দারুল আরকাম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। রহিমা চরডাক্তার গ্রামের পাওটয়ারী বাড়ির সিরাজের মেয়ে ও নুহা একই বাড়ির আলাউদ্দিনের মেয়ে।


স্বজনরা জানায়, রহিমা ও নুহা দু'জনে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজেছে। পরে বাড়ির তাদের পুকুরে মরদেহ ভাসতে দেখে।


রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর: