নাগরপুরে প্রয়াত এমপি হাজী মকবুল স্মরণে দোয়া মাহফিল
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন স্মরণে গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ০৭ জুন ২০২০, বিকেলে গয়হাটা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় ও সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। মহামারী করোনা মোকাবেলায় তিনি অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছিলেন। আজ আমাদের মাঝে সেই মহান ও ত্যাগী নেতা নেই। শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। নাগরপুরবাসীর সাথে ছিল তাঁর আত্মার বন্ধন। তিনি টাঙ্গাইল-৬, আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর পিতা। নাগরপুরে সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও সেই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম খান অপু, জাহিদ হাসান, গয়হাটা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, আ'লীগ নেতা জাকির তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে মরহুমের আত্মা ও তার পরিবারের মঙ্গল কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে এ মিলাদ মাহফিলে দোয়ার অনুষ্ঠান সমাপ্তি হয়।
