বিশ্বনাথে যুবলীগ নেতার উপর হামলায়,প্রতিবাদ সমাবেশ এবং আসামী গ্রেফতারের দাবী
এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদিআরবের জেদ্দা শাখা'র আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের মোঃ শামসুল ইসলামের উপর গত ২৬/০৫/২০২০ ইং রাত অনুঃ ৮.০০ ঘটিকার সময় বিশ্বনাথের জানাইয়া গ্রামের গেইটের সামনে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় সিলেটের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বরাবরে গত ২/০৬/২০২০ ও ৪/০৬/২০২০ ইং আহত যুবলীগ নেতা বাদী হয়ে অভিযোগ প্রদান করেন, যাহার ডকেট নং-১ তাং ৪/০৬/২০২০ ইং।
সরেজমিনে এ প্রতিবেদকের সাথে আহত যুবলীগ নেতা শামসুল ইসলামের আলাপকালে তিনি জানান যে, গত ২৬/০৫/২০২০ ইং বিশ্বনাথ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী কে সরকারি ত্রাণ বিতরণে গরীব ও অসহায় দিনমজুর মানুষের নাম কেন দেননি এ কথা জিজ্ঞেস করছিলাম কিন্তু মেম্বার সাহেব কোন সদুত্তর দেননি। পরে ঐ দিনই সরকারি ত্রাণ বঞ্চিত গরীব ও অসহায় দিনমজুর মানুষগণ বিশ্বনাথ উপজেলার টি এন ডি রোডে একটি প্রতিবাদ সমাবেশ করেন এবং আমিও সেখানে উপস্থিত ছিলাম। সমাবেশ শেষে সিএনজি অটোরিকশা যোগে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন জানাইয়া গ্রামের গেইটের সামনে আসামাত্র কতিপয় যুবক আমার সিএনজি'র গতিরোধ করে। কোনকিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে গাড়ী থেকে নামিয়ে লোহার রড,হকিস্টিক ও লাটি দিয়ে অতর্কিত হামলা করে এবং এলোপাতাড়ি পিটাইতে থাকে। তাদের এহেন আক্রমণে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা আমাকে মৃত ভেবে দ্রুত অন্য স্থানে নিয়ে ফেলে দেওয়ার উদ্দেশ্য তড়িঘড়ি শুরু করলে, তখন জানাইয়া গ্রামের মোঃ সেবুল (০১৭১৬৬৯১১৪৫),মুফতির গাও গ্রামের জামাল (০১৭৮১৪৪১৮২৩), এবং জানাইয়া গ্রামের মোঃ আমির আলী, ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং সাথে সাথে সন্ত্রাসীরা পালিয়ে যায়। একপর্যায়ে উনারা আমাকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
পরে আমার জ্ঞান ফিরলে আমি জানতে পারি যে,মেম্বার ফজর আলীর নেতৃত্বে আমিনুল (৪০), আজাদ আলী (৪৪) ময়নুল (৩৪), আখদ্দছ(৩৮) সহ অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসীরা রাতের অন্ধকারে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আমার উপর হামলা চালায়। উল্লেখিত সকল আসামী গণের সাকিন বিশ্বনাথ উপজেলার মোল্লাগাও গ্রাম।
এদিকে আজ ৭ জুন আহত জেদ্দা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলামের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামিলীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
উক্ত সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন যে, সরকারি ত্রাণ বিতরণ এ অনিয়ম নিয়ে কথা বলায় প্রবাসী এ যুবলীগ নেতার উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচার করার জোর দাবি জানাচ্ছি।
