লক্ষ্মীপুরের বজ্রপাতে ছাগলসহ এক কিশোরের মৃত্যু।

 প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৩:৩০ পূর্বাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেন ঃ


লক্ষ্মীপুর জেলা  কমলনগর উপজেলা বিল থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মো. রবিন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ছাগলটিও মারা গেছে।


রোববার (৭ জুন) বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রবিন ওই এলাকার মো. হাসেমের ছেলে ও চরবসু আবু জাকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।


স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঝড়ো হাওয়া শুরু হয়। এরমধ্যে রবিন বাড়ির পাশের বিল থেকে ছাগল আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছাগলসহ তার মৃত্যু হয়।


চর কাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. খোকন বলেন, বজ্রপাতে স্কুলছাত্র রবিন ও ছাগলটি মারা গেছে। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।

জাতীয় এর আরও খবর: