কমলগঞ্জের আদমপুরে ১০টি দোকানে অগ্নিকান্ড, প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের স্বীকার ৮ টি দোকান। এর মধ্যে ৫টি দোকান ও ৩টি গোডাউন রয়েছে বলে জানা যায়। উক্ত অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কমলগঞ্জ ইউনিট। বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক জানা গেছে। ঘটনাটি আজ সোমবার (০৮ জুন) সকাল ১১ ঘটিকায় আদমপুর রেজাউল মার্কেটে ঘটেছে।
আদমপুর বাজার সূত্রে জানা যায়, আদমপুর বাজারের রেজাউল মার্কেটে হঠাৎ করে সকালে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তাপে মার্কেটের বাবুল মিয়ার ভুসিমালের দোকান, খালিকের কাপড়ের দোকান, মুন কম্পিউটার, মুন ফার্নিচারের দোকান ও আব্দুল হক গোডাউন সম্পর্ন পুড়ে যায়। আশপাশের লোকজন ও ফায়ার সাভির্স বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। মালিকরা দাবী করেছেন তাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
স্থানীয় বাজারে ব্যবসায়ী রেদওয়ান আহমেদ জানান, সকালে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। কিন্তু আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়ে সারা মার্কেটে।
কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কমলগঞ্জ ইউনিটের ইনচার্জ আব্দুল কাদির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। মালিক ও এলাকাবাসী দাবী করেছেন দোকানগুলোতে প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
