লক্ষ্মীপুরে এপযর্ন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩শ ছাড়লো।

 প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৭:৪০ অপরাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেনঃ


লক্ষ্মীপুর জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩শ’ ছাড়াল। আজ (৮ জুন) জেলায় নতুন ১৫ জন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে কমলনগর উপজেলায় ১২ ও সদর উপজেলায় ৩ জন রয়েছে।


একটি বিশ্বস্ত সূত্র আলোচিত বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছে।


এনিয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর, রামগতি, সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলা মিলিয়ে সর্বমোট ৩শ’ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় এপর্যন্ত সুস্থ হয়েছে ১শ’ ৪৪ জন রোগী। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।


এদিকে কমলনগর উপজেলায় নতুন ১২ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, কমলনগরে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ১২জন। এনিয়ে মোট ৩৮জন করোনা রোগী সনাক্ত হয়েছে।


তিনি আরো জানান, উপজেলা থেকে মোট ৫শ’ ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭জন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ২ জন। নতুন আক্রান্তদের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর: