উল্লাপাড়ায় আম পাড়তে পা পিছলে বৃদ্ধের মুত্যু।
সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
সিরাজগন্জের উল্লাপাড়ায় আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মারা মৃত্যু বরণ করলেন সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজগর আলী (৭৩)। তিনি উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা। জানা গেছে, রোববার বিকেলে তিনি তার বাড়ির ছাদে উঠে একটি আম গাছের ডাল থেকে আম পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
