গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
গতকাল ২৯ জুন ২০২০ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বসন্তপুর এলাকায় মাদকের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে, ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সাগর (১৯) কে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী মোঃ সাগর রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মোঃ সাদেক আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে,তিনি দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন ব্যাবসার সাথে জড়িত।এবং তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদক ক্রয় করে রাজশাহী জেলা গোদাগাড়ী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে তিনি স্বীকার করেন। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
