নাটোরে পুলিশের উদ্যোগে ৬০ হাজার মাস্ক বিতরণের উদ্বোধন।
জাহিদ হাসানঃ
নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় পুলিশের পক্ষ থেকে ৬০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় তিনি পথচারীদের মুখে মাস্ক পড়িয়ে দিয়ে তার সঠিক ব্যাবহার সম্পর্কে সচেতন করেন। পরে জেলার সাতটি থানার সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণের জন্য সংশ্লিষ্ঠ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে মাস্ক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, মীর আসাদুজ্জামান, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত এবং করোনার সংক্রমন রোধ করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
