করোনা ভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পথ প্রচার ও সচেতনতা কার্যক্রম অব্যাহত।

 প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৯:২৬ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ


  যত ই দিন যাচ্ছে তত ই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে ই চলছে সারাদেশ ব্যাপি। বাদ যায়নি গোপালগঞ্জ জেলা ও । এ জেলায় ও সংক্রমিত হয়েছে ব্যাপক । যার সংখ্যা দাড়িয়েছে ৬০০+। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে  শুরু থেকে ই  নিরলস কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসন ।


জেলা তথ্য অফিসার জনাব মঈনুল ইসলাম জানান করোনা ভাইরাস ঝুকি রোধে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ কর্তৃক নিয়মিত স্বাস্হ্য সচেতনতামূলক পথ প্রচার/ মাইকিং

করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুকি রোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করছে ।



 

জনগণকে মাস্ক পরিধানে উৎসাহিত করা জনসমাগম এড়িয়ে চলা, নিয়মিত ক্ষারযুক্ত সাবান/ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখা ইত্যাদি কাজে উদ্বুদ্ধ করতে প্রতিদিন জেলা শহরে এবং ইউনিয়ন পর্যায়ে পথ প্রচার/ মাইকিং করছে । এর ফলে মানুষের মধ্যে স্বাস্হ্যবিধি মেনে চলার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন নির্দেশনা যেমন নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে  সকল ধরণের  কেনাকাটা এবং লেনদেন সম্পন্ন করা, মটর সাইকেল , অটোরিক্সা, মাহেন্দ্র ইত্যাদি যানবাহনে অতিরিক্ত যাত্রী না নিয়ে  শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলে স্বাস্হ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা ইত্যাদি বিষয়ের প্রতিদিন পথপ্রচার/ মাইকিং পরিচালনা করছে ।



 

জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ জনসাধারণকে স্বাস্হ্য বিধি মেনে করোনা ভাইরাস ঝুকি রোধে উদ্বুদ্ধ করতে পথ প্রচার/ মাইকিং এর পরিধি ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে বলে জানান তিনি

জাতীয় এর আরও খবর: