কাশিয়ানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২।

 প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১২:০৯ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট মধ্যপাড়া বড় ব্রিজ সংলগ্ন এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সহ দুইজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ থেকে একটি পাওয়ার টিলার বোঝাই ট্রাক দুপুরে ঢাকায় যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট এলাকায় অপর দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

কাশিয়ানী থানার এস আই আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এতে ট্রাক চালক সহ দুইজন আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়েছে। উভয় পক্ষ একত্র হয়ে নিজেরাই মীমাংসিত হয়েছে। তাদের দুই পক্ষের কোনো অভিযোগ নেই।

জাতীয় এর আরও খবর: