কমলগঞ্জ পৌরসভায় ট্রাক,লরী,পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন ।
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে করোনা ভাইরাস (কেভিড-১৯) দুর্যোগে পৌর এলাকার ১২৫ জন ট্রাক,লরী,পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল ও শিশু খাদ্যের জন্য পৌর মেয়র মো: জুয়েল আহমেদের পক্ষ থেকে ১টি করে মগ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী ও মগ বিতরণ করেন পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ট্রাক,লরী,পিকআপ ও কাভার্ড ভ্যান কমলগঞ্জ শ্রমিক ইউনিয়ন কমিটির সহ- সভাপতি পল্লব দত্ত, সাধারন সম্পাদক আব্দুল মছব্বীর খাঁন, সাংগঠনিক সম্পাদক মো: হোসেন আহমদ।
