ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মৌলভীবাজারে উদীচী শিল্পীগোষ্টির প্রতিবাদ।

 প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১০:০০ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ


রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের

সিদ্ধান্ত বাতিল ,স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ ৬ জুলাই সোমবার দেশব্যাপী উদীচীর প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে উদীচী মৌলভীবাজার জেলা সংসদ সকাল ১১ টায় চৌমুহনা চত্ত্বরে উদীচীর প্রতিবাদ শিরোনামে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।নিরাপদ দূরত্ব বিধি পালনের মধ্য দিয়ে উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব,যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এড.মাসুক মিয়া উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সহ সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী ইমু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এড.নিলিমেষ ঘোষ বলু উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন।বক্তারা অবিলম্বে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা সহ তিন দফা দাবীর পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন।

জাতীয় এর আরও খবর: