বিনাশী পুঁজিবাদ নির্বাক মনুষ্যত্ব!
এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএমঃ
অনুশোচনার জল চোখে
ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে,
পুঁজিবাদ বোকার মত নির্বাক
আজ সম্যক জ্ঞান হারিয়ে!
পৃথিবী আজ ভারসাম্যহীন!
অস্থির ছুটোছুটি দিশাহীন হয়ে
অসহায় মানুষ পাচ্ছে না খুঁজে,
মুক্তির দিশা কোথায় পুঁজিবাদে?
বিনাশের নেশায় বিভোর হয়ে
বুর্জোয়ারা আজ প্রলয়উল্ল্যাসে মত্ত!
দেশপ্রেম আর দ্বায়িত্ববোধ -
কিনে নিয়েছে পুঁজিসত্ব।
সস্তায় চলে বেচাকেনা আজ
নির্বাক মনুষ্যত্ব!
শিল্পচর্চা এখন দারুন ব্যবসা!
বইয়ের বিবর্ণ মলাটগুলো তাই ধুলোয় ঢাকা!
ছুটছে সবাই শুধুই অন্ধকারে -
পুঁজির লালসায় মত্ত সর্বগ্রাসী সমাজপতিরা
মানুষ ঠকিয়ে বড়লোক হবে নিজের বিবেক মেরে।
বই-পুস্তক কি আর কাজে লাগে-
বাজার সদাই মোড়ানো যেত আগে,
পুঁজির মোড়কে চকচকে ব্যাগ ছাড়া
অপমান করে আধুনিক ক্রেতারা!
যুগের সাথে মানানসই ওরা-
ছোটলোক বলে গালিগালাজ করে,
গর্জে ওঠে রেগে।
নামাজে দাঁড়িয়ে উচাটন খুব
নেই কারও কোনও মনোসংযোগ!
পড়ছে সূরা, ভুলভালে ভরা-
খুব তাড়াহুড়া মন চঞ্চলা,
দানের বাক্সও করেছে যে চুরি
পেয়েছে সে ভয় আনমনা তাই -
যদি পড়ে যায় ধরা!
এভাবেই তবে চলবে সমাজ?
শোষকের হাত ভাঙ্গবে কবে?
অসহায় সব মানুষগুলোর
দীর্ঘশ্বাঃস চাপা থেকে যাবে!
পৃথিবীর বুকে ভীষন ক্ষত
প্রতিদিন শুধু বাড়ে ক্রমাগত।
স্বার্থের জ্বরে ভুগছে সবাই
কখনও কি আর মুক্তি পাবে?
মান আর হুশ নেই কোনটাই-
"মানুষ " তাদের বলতেই হবে?
লেখক - পুলিশ সুপার, গীতিকবি, প্রাবন্ধিক ও কন্ঠ শিল্পী।
