জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই।
মিরাজুল ইসলাম উলপুর ইউনিয়ন (গোপালগঞ্জ সদর) উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই। আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজশাহীতে শিল্পীর বোনের নিজস্ব ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় তাঁর শারিরীক অবস্থার অবনতির কথা জানিয়েছিলেন তাঁর স্ত্রী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।
দেশে ফোরার পর সম্রাট মহানগরের মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় ছিলেন।
শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। এই কয়েক মাস ধরে সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলে।
