গাজীপুর শ্রীপুর জৈনা বাজার এলাকায় সড়ক মেরামত ও প্রশস্থকরণের উদ্বোধন করেনঃইকবাল হোসেন সবুজ এমপি।
মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর শ্রীপুর জৈনাবাজার সহ বিভিন্ন এলাকায় ৩৩ কোটি ৫০ লাখ ৯ হাজার ১৫২ টাকা ব্যায়ে জৈনাবাজার আরএইচডি নলোয়া বাটাজোর জিসি সড়ক মেরামত ও প্রশস্তকরণ এবং শ্রীপুর উপজেলা পরিষদ থেকে জৈনাবাজার আরএইচডি ভায়া আবদার বাজার সড়ক মেরামত ও প্রশস্তকরণ। ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এ দুটি সড়ক উন্নয়ন কাজ শেষ করতে হবে। মেসার্স আমজাদ ট্রেডার্স সড়ক উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবেন।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফিন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা প্রকৌশলী সৈয়দ আব্দুস সবুর, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর বাতেন সরকার, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপুসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বক্তব্যে ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, বর্তমান সরকারের আমলে সব উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি হয়েছে।
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হলে প্রতিটি এলাকার মানুষের আত্মসামাজিক উন্নয়ন ঘটবে। এসব সড়কগুলো নির্মাণ হয়ে গেলে সড়কে চলাচলকারী জনসাধারন ও আশপাশের কৃষক তাদের উৎপাদিত পণ্যগুলো অতি অল্প সময়ে বাজারে নিয়ে ক্রয়-বিক্রয় করতে সুবিধা হবে এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বচ্ছল হবেন।
